ধান খেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু

ধান খেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রনজিৎ দাস (৫৫) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে যশোরের কেশবপুর উপজেলার বায়সা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে রনজিৎ বায়সা গ্রামের আবু সাঈদের জমিতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে যান। পরে ধান খেতে পানি দেওয়ার জন্য সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে সুইচ অন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

