নওগাঁ-২ আসনের ভোট আগামী ১২ ফেব্রুয়ারি

নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে নির্বাচন কমিশনের উপ-সচিব এম মাজহারুল ইসলাম এ সংক্রান্ত ১টি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ আগামী (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন (সোমবার) ১২ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় (পত্নীতলা উপজেলা ও ধামরহাট উপজেলা) সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। এ অবস্থায়, দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনে নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ (১২ ফেব্রুয়ারি) সোমবার সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আর্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে, নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো: আমিনুল হকের মৃত্যুর কারণে এই আসনে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। মো: আমিনুল হক নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন। ২০০৬ সালে তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। এছাড়াও তিনি ১৯৮৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত একাধিকবার পতœীতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

বুড়িচংয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, এলাকায় চরম উত্তেজনা

বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না: হুমাম কাদের

সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম মারা গেছেন

