নিখোঁজ সুবার সন্ধানে তৎপর পুলিশ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে

মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসা করাতে এসে ঢাকার মোহাম্মদপুর থেকে আরাবি ইসলাম সুবা (১১) নামের এক কিশোরী নিখোঁজ হয়েছে। বরিশাল থেকে মায়ের চিকিৎসা করাতে পরিবারের সাথে ঢাকায় আসে সুবা। সে বরিশালের একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
রবিবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মেহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় ১১ বছরের সুবা। সোমবার (৩ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা ইমরান রাজীব।
নিখোঁজ সুবার বাবা ইমরান রাজীব গত রবিবার দিবাগত রাতে ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন। তিনি ওই পোস্টে লিখেছেন, আমার মেয়ে আরাবি ইসলাম সুবা বয়স ১১।
রবিবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মোহাম্মদপুর প্রিন্স বাজার (কৃষি মার্কেট সংলগ্ন) তিন রাস্তার মোড় থেকে হারিয়ে যায়। কোনও সহৃদয়বান ব্যক্তি রিং রোড, তাজমহল রোড, সলিমুল্লাহ রোডের আশেপাশে তাকে দেখে থাকলে তিনি একটি নম্বর দিয়ে সেখানে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।
পরিবারের স্বজনরা জানান, সুবার মা প্রথমে রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু করান, এপরর তার পরিবার ঢাকার মহাখালী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। সম্প্রতি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সুবার মায়ের কেমোথেরাপি শুরু হয়। এজন্য ৪ দিন আগে সুবাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে এক আত্মীয়ের বাসায় ওঠেন সুবা ও তার মা।
এদিকে, গত রবিবার সন্ধ্যার দিকে বয়সে ছোট এক ফুফাতো ভাইকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয় সুবা। মেহাম্মদপুরের কৃষি মার্কেটের পাশের প্রিন্স বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় তার ভাই একটি গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। এরপর তার ফুফাতো ভাই সুবাকে আর দেখতে পাইনি। পরে বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে তারা তৎক্ষণাৎ আশপাশ খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এরপর সুবার পরিবার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। নিখোঁজ মেয়েটিকে উদ্ধারে একাধিক দল মোতায়েন করেছেন তার অবস্থান জানতে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

