নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিতর্কে শেরপুরের মহিলা কলেজ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। নিয়োগ পরীক্ষার মাধ্যমে প্রায় অর্ধ কোটি টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ আনেন কলেজের গভর্নিং বডির দুই সদস্য।

তাঁরা বিষয়টি লিখিত আকারে গত ৭ মে জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে দাখিল করেন

অভিযোগকারীরা হলেন, কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য পিয়ার হোসেন পিয়ার এবং দাতা সদস্য জাহিদুর রহমান টুলু।

জানা গেছে, কলেজ কর্তৃপক্ষ গত ১০ মার্চ দৈনিক যুগান্তর ও করতোয়া পত্রিকায় অধ্যক্ষ পদের বিজ্ঞপ্তি প্রকাশ করে। আবেদন করেন ১৩ জন। এরপর ৩ মে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা, সেখানে অংশ নেন ১০ জন প্রার্থী। উত্তীর্ণ চারজনের মধ্যে সিরাজগঞ্জের সায়দাবাদের যমুনা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. জাকির হোসেনকে চূড়ান্তাবে সুপারিশ করে নিয়োগ কমিটি।

তবে সেই দিনই শুরু হয় গুঞ্জন। নিয়মিত সময়ের দুই ঘণ্টা পর পরীক্ষা শুরু, সংবাদকর্মীদের তথ্য নিতে কলেজে ঢুকতে না দেওয়ার ঘটনা এবং পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। লিখিত অভিযোগে দাবি করা হয়, নিয়োগ নির্বাচনী কমিটি গঠন ও সিদ্ধান্তের পেছনে ছিল রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের ছায়া।

অভিযোগে গভর্নিং বডির দুই সদস্য দাবি করেন, কলেজের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান প্রার্থী মো. জাকির হোসেনের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা গ্রহণ করে তাকে নিয়োগে অগ্রাধিকার দিয়েছেন।

এছাড়া অভিযোগকারীদের মতে, গভর্নিং বডির প্রকৃত সদস্যদের বাদ দিয়ে ঘনিষ্ঠদের নিয়ে গোপনে কমিটি গঠন করা হয়, যাতে আপত্তিকর ও অনিয়মতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়।

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থী মো. জাকির হোসেনের বিরুদ্ধেও রয়েছে বিতর্ক। তার বর্তমান কর্মস্থল যমুনা ডিগ্রি কলেজে ফান্ড তছরুপ, দলীয় প্রভাব খাটিয়ে অধ্যক্ষ পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা এবং নৈতিকতা প্রশ্নবিদ্ধ কাজের অভিযোগ গণমাধ্যমে উঠে এসেছে।

গভর্নিং বডির সদস্য পিয়ার হোসেন পিয়ার ও জাহিদুর রহমান টুলু বলেন,“এই কলেজটি এলাকায় নারী শিক্ষার জন্য একটি অগ্রণী প্রতিষ্ঠান। অধ্যক্ষ নিয়োগ নিয়ে এত বড় অনিয়ম হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে। তাই আমরা বর্তমান সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণ করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ চাচ্ছি।”

অন্যদিকে, অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন,“লিখিত অভিযোগের বিষয়ে আমি কিছু জানি না। নিয়োগ বোর্ডের পাঁচ সদস্য স্বচ্ছতার ভিত্তিতে পরীক্ষা সম্পন্ন করেছেন। এখানে আমার ব্যক্তিগত দায় নেই।”
কলেজের সভাপতি কেএম মাহবুবার রহমান হারেজ অভিযোগ অস্বীকার করে বলেন, “নিয়োগ সম্পূর্ণ নিয়ম অনুসারে হয়েছে। আর্থিক লেনদেনের অভিযোগ ভিত্তিহীন।”

এ বিষয়ে জেলা প্রশাসকের প্রতিনিধি ও নিয়োগ বোর্ডের সদস্য সহকারী কমিশনার (শিক্ষানবিশ) ফয়সাল মাহমুদের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র দাস। তিনি বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার...

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন,...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়।দলীয়...

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র দাস।...

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয়...