নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে প্রাইভেটকার-অটোরিকশার মুখামুখি সংঘর্ষে নিহত ২

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা ঝাউসি এলাকায়প্রাইভেটকার ও অটোরিকশার মুখামুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৪জন। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো: আব্দুল হাকিম (৪০)। বাকিজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী মনিরুল ইসলাম সনি বলেন, দুইদিক থেকে আসা ২টি যাত্রীবাহী যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনায় স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার কাজ করেন। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের ১টি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত এবং আহতদের উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক দুর্ঘটনার বিষয়ে, নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো: হাফিজুর রহমান বলেন, নিহত একজনের পরিচয় জানা গেছে। বাকিজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

