নেত্রকোনার সদরে ৪০ হাজার কেজি ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ২

নেত্রকোনার সদরে ৪০ হাজার কেজি ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৮ জুন) সকালে সদর উপজেলার রাজুরবাজারস্থ আল মদীনা বেকারীর সামনের সড়ক থেকে চিনিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
নেত্রকোনার সদরে ৪০ হাজার কেজি ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেপ্তারের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান জানান, সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলা থেকে দুটি কার্গো ট্রাকে করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি টাঙ্গাইল জেলায় নিয়ে যাওয়া হচ্ছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশের একটি টিম রাজুরবাজারস্থ আল মদীনা বেকারীর সামনের সড়কে চেকপোস্ট স্থাপন করে।
চিনি বহনকারী কার্গো ট্রাক ২টি ঘটনাস্থলে পৌছলে ৮০০ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, মো: রানা মিয়া (৪৭) ও মো: শান্ত (২০)। জব্দকৃত চিনির মূল্য আনুমানিক ৬০ লাখ টাকা। এ ব্যাপারে মডেল থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

