নেশাজাতীয় ইনজেকশনসহ স্বামী-স্ত্রী আটক

ময়মনসিংহের মুক্তাগাছায় নেশাজাতীয় ৯৮৫টি (বুপ্রিনরফিন) ইনজেকশনসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে র্যাব-১৪। রবিবার (১৫ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ভাবকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার (১৫ এপ্রিল) সকালে র্যাব-১৪-এর কোম্পানির স্কোয়াড কমান্ডার মুহাম্মদ জাহিদ হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বামী ও স্ত্রীকে আটকের বিষয়ে জানানো হয়েছে। আটককৃতরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের বাসিন্দা মো: জাহিরুল ইসলাম (৫৫) ও তাঁর স্ত্রী ভানু বিবি (৪৫)।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রবিবার(১৪ এপ্রিল) বিকেলে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো: জুলফিকার আলী ও সহকারী পুলিশ সুপার মুহাম্মদ জাহিদ হাসানের নেতৃত্বে র্যাবের একটি দল বিশেষ অভিযান চালায় উপজেলার ভাবকির মোড় এলাকায়। এ সময় তারা জাহিরুল ও তাঁর স্ত্রী ভানু বিবিকে আটক করে।

জব্দকৃত নেশাজাতীয় ইনজেকশনের বাজারমূল্য আনুমানিক প্রায় দেড় লাখ টাকা। জাহিরুল ও ভানু বিবি দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন জেলায় বুপ্রিনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রি করে আসছিলেন বলে জানায় র্যাব। আটককৃতদরে বিরুদ্ধে মামলা দায়েরের পর আসামিদের মুক্তাগাছা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

