পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যুবকের মৃত্যু

পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো: সরোয়ার উদ্দিন সোহান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তারমোড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সরোয়ার উদ্দিন সোহান সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের চর আন্ধারমানিক গ্রামের মৃত মো: রশিদ মোল্লার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুর ১ টার দিকে সোহান তার কয়েকজন বন্ধুর সঙ্গে নিজ বাড়ি থেকে সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তরমোড় গ্রামের পদ্মা নদীতে গোসল করতে যান। এসময় স্থানীয় বেশ কয়েকজন লোকও ওই নদীতে গোসল করছিলেন।
গোসলের এক পর্যায়ে হঠাৎ করেই নদীতে ডুবে নিখোঁজ হন সোহান। পরে তার বন্ধুরাসহ স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে সোহানকে নদী থেকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখনের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো: এসরাকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

