পারভেজ হত্যা মামলায় আলোচিত নারী শিক্ষার্থী টিনা গ্রেফতার

রাজধানীর বনানীতে ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনার প্রায় তিন সপ্তাহ পর পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় আলোচনায় আসা দুই নারী শিক্ষার্থীর একজন, ফারিয়া হক টিনাকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (০৯ মে) ভোররাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বনানী থানা পুলিশ। টিনা ইউনিভার্সিটি অব স্কলার্সের ইংরেজি বিভাগের ছাত্রী।
বনানী থানার এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে আসা হয়। দুপুরের পর তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানানো হবে।

গত ১৯ এপ্রিল বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির একটি ঘটনাকে কেন্দ্র করে পারভেজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বাগবিতণ্ডা হয়। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল, ঘটনাটি তাৎক্ষণিকভাবে মীমাংসা করা হয়েছিল।
কিন্তু সন্ধ্যার পর ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় একদল যুবক পারভেজকে ঘিরে ফেলে। তখন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। পরে গুরুতর অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরদিন, ২০ এপ্রিল পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারীসহ আটজনকে নাম উল্লেখ করে আসামি করা হয়। সেই সঙ্গে অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
গ্রেপ্তার হওয়া টিনা মামলার অন্যতম আলোচিত নাম। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

