পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুরকে পুলিশ গ্রেপ্তার করেছে।
ঘটনাটি ঘটেছে গত বুধবার (২১ মে) রাতে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের একটি গ্রামে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত শ্বশুর নিজের ছেলের অনুপস্থিতির সুযোগ নিয়ে এ জঘন্য কাজ করেন।
জানা যায়, ঘটনার দিন রাতে ২৬ বছর বয়সী ওই নারী তার দুই সন্তান নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার স্বামী বাসায় ফিরে এসে নিজের বাবাকে স্ত্রীসহ ঘরের মেঝেতে আপত্তিকর অবস্থায় দেখতে পান। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত শ্বশুর সেখান থেকে পালিয়ে যান।
পরে ভুক্তভোগী পুত্রবধু বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে । এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

