প্রেমিককে ভিডিওকলে রেখে জাবি ছাত্রীর আত্মহত্যা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলে এক ছাত্রী প্রেমিককে ভিডিওকলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (১৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরপ্রতীক তারামন বিবি হলে এই ঘটনা ঘটেছে।
নিহত তাকিয়া তাসনিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৫৩ ব্যাচের (২০২৩-২৪) ছাত্রী ছিলেন। তিনি তারামন বিবি হলের ৮ম তলার ৭০০৫ নং কক্ষে থাকতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্পর্কের মনোমালিন্যের জেরে কক্ষের দরজা বন্ধ করে প্রেমিককে ভিডিওকলে রেখেই তাকিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ সময় তাকিয়ার প্রেমিক হলের অন্যরুমে থাকা তার বান্ধবীদের ফোন করে দ্রুত কক্ষে গিয়ে তাকে উদ্ধার করতে বলে।

তবে তারা সময়মতো কক্ষের দরজা ভাঙতে ব্যর্থ হন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকিয়াকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে দ্রুত আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকিয়াকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর সিদ্দিক জানিয়েছেন, নিহত ছাত্রীর মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের সিদ্ধান্ত মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, অবৈধ অ্যালকোহল জব্দ

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

