বগুড়ায় ঈদের সকালে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

ঈদের খুশি নিয়েই নামাজ শেষে ফিরছিলেন বাবা ও ছেলে। কিন্তু সেই খুশির দিনটিই মুহূর্তেই পরিণত হলো এক ভয়াবহ ট্র্যাজেডিতে। বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল বাসস্ট্যান্ডে বাসচাপায় প্রাণ হারিয়েছেন চাঁন মিয়া (৩৫) ও তাঁর সাড়ে চার বছর বয়সী ছেলে আব্দুল্লাহ।
শনিবার (০৭ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনে নয়মাইল এলাকার বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা শেরপুর উপজেলার গাড়িদহ এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, ঈদের নামাজ শেষে দুজনেই সাদা পোশাকে বাড়ির পথে ফিরছিলেন। এমন সময় দ্রুতগামী নাবিল পরিবহনের একটি বাস তাঁদের চাপা দিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ভিড় করেন আশপাশের মানুষ। ঈদের খুশি নিমিষেই বিষাদে পরিণত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

