বগুড়ায় খাবার হোটেল থেকে ৪০ কেজি মরা মুরগির মাংস জব্দ

বগুড়ায় রুচিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে ৪০ কেজি মরা মুরগির মাংস জব্দ করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) রাতে বগুড়া শহরের নবাববাড়ী সড়কে অবস্থিত রুচিতা হোটেলে যৌথ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বগুড়ায় খাবার হোটেল থেকে ৪০ কেজি মরা মুরগির মাংস জব্দ, এ বিষয়ে জেলা ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক মো: ইফতেখারুল ইসলাম রিজভী জানান, রুচিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে মিলন চন্দ্র মোহন্ত নামের এক কর্মচারী ৪০ কেজি ব্রয়লার মুরগীর মাংস নিয়ে ফতেহ আলী বাজারে প্রক্রিয়াজাত করতে যায়। এসময় বাজারের লোকজন মুরগিগুলো মরা ও মাংসগুলো পঁচা বলে অভিযোগ করে প্রশাসনকে খবর দেয়। সেখানে গিয়ে দেখা গেছে মুরগিগুলো মরা ও পঁচা, যা খাওয়ার অযোগ্য ছিল।

তিনি আরও জানান, অভিযানের সময় হোটেল কর্তৃপক্ষ স্বীকার করেছেন গ্রাহকদের কাছে বিক্রির উদ্দেশ্যেই এই মরা মুরগি সংগ্রহ করে ফ্রিজে সংরক্ষণ করেছিলেন তারা। পরেরদিন সেগুলো হোটেলে পরিবেশন করার জন্যই রাখা হয়েছিল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

