চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন

বগুড়ায় চেয়ারম্যান পদে ১৩, ভাইস-চেয়ারম্যান পদে ২৫ প্রার্থী

বিশেষ সংবাদ

বগুড়ায় চেয়ারম্যান পদে ১৩ জন ও ভাইস-চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জেলা জুড়ে এখন চলছে উপজেলা নির্বাচনের আমেজ। নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে যেমনটা তৎপর হয়ে উঠেছিলেন বগুড়ার ১২টি উপজেলার সম্ভাব্য প্রার্থীরা। তেমনি নির্বাচন কমিশন ঘোষিত অনুষ্ঠিতব্য ৪ ধাপের উপজেলা নির্বাচন।

সে অনুযায়ী বগুড়ায় প্রথম ধাপের উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে ৮ মে। ইতিমধ্যে আরো ৬ উপজেলায় প্রার্থীরা মনোনয়ন জমা দিয়ে ও প্রতীক পেয়ে নির্বাচন মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। তবে এখন পর্যন্ত অন্য কোন দলের তৎপরতা না দেখা গেলেও পুরোটাই আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে নির্বাচনী মাঠে।

- Advertisement -

শেষ ধাপের নির্বাচনে তথা ৪র্থ ধাপের উপজেলা নির্বাচনে বগুড়ার তিন উপজেলা শেরপুর, ধুনট ও নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩ জন ও ভাইস-চেয়ারম্যান পদে ২৫ জন তাদের স্ব-স্ব মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশন ঘোষিত ৪ ধাপের তারিখ অনুযায়ী গত বৃহস্পতিবার(০৯ মে) মনোনয়ন দাখিলের শেষ দিনে নির্বাচন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।

- Advertisement -

এর ধারাবাহিকতায় বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন।

বৃহস্পতিবার (০৯ মে) সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রতিদ্ব›িদ্ব প্রার্থীরা অনলাইনে এবং নিজে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. সুমন জিহাদীর নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

- Advertisement -

উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম জাকির হোসেন তথ্য নিশ্চিত করে জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, যুবলীগের নেতা জনবন্ধু এমএ হান্নান, বগুড়া জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি জাকারিয়া তারেক বিদ্যুৎ ও মোঃ রুবেল আহমেদ।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, গাড়ীদহ পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম কিরণ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি, শেরপুর পৌর ছাত্রলীগের সভাপতি রনি সরকার, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন ও বিধান কুমার ঘোষ।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিল্পী বেগম, কৃষকলীগের নেত্রী মর্জিনা বিবি, স্থানীয় উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী ফিরোজা খাতুন, ফাতেমা খাতুন ও শিখা খাতুন তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচন কর্মকর্তা আরো জানান, এই উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে মোট ১৬জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৯৬৯জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৩ হাজার ৮৫৪ জন এবং মাহিলা ভোটার ১ লাখ ৪৯হাজার ১১৫জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১০৭ ও ভোট কক্ষের সংখ্যা ৮০০। এর মধ্যে স্থায়ী ৬৭৭ ও অস্থায়ী ভোট কক্ষ ১২৩টি।

ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে ১১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। একইদিন বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েব সাইটে এবং উপজেলা সহকারি রিটানিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার আশিক খানের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরজাহান খাতুন জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান টিআইএম নুরুন্নবী তারিক, সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই খোকন ও সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক চপল মাহমুদ ও যুবলীগ নেতা অমৃত কুমার সাহা লিটন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক নেত্রী নাজনীল নাহার, ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি সাহা, ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রেবেকা সুলতানা রেবা এবং উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সিমা আক্তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৩২৪জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৬ হাজার ৬৩৪ জন এবং মাহিলা ভোটার ১ লাখ ২৮ হাজার ৬৮৭ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯০টি। ভোট কক্ষ ৬৮৭টি। এরমধ্যে অস্থায়ী ভোট কক্ষ ৬৬টি।

নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ১১জন প্রার্থী সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ন কবিরের নিকট তাদের স্ব-স্ব মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন অনলাইনে মনোনয়ন দাখিল করেন।

উপজেলা নির্বাচন অফিসার মো.বাবু হক জানান, এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫জনের মধ্যে- বর্তমান উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা শামছুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা নজিবুল্লাহ মজনু মন্ডল ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ আহম্মেদ, উপজেলা যুব সংহতির আহবায়ক সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল এবং সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাড. ইলিয়াস আলী।

এছাড়া সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আকতার বানু ও মহিলা আওয়ামী লীগ নেত্রী খালেদা বেগম দুইজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার জানায়, ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নন্দীগ্রাম উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১৯০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৩৪৯ জন এবং নারী ভোটার ৭৮ হাজার ৮৪১ জন। এ উপজেলায় ৪৯টি কেন্দ্রে আগামী ৫ জুন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

বগুড়ায় চেয়ারম্যান পদে ১৩ জন ও ভাইস-চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রসঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি.এম ইমরুল কায়েস জানান, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৯ মে। মনোনয়নপত্র বাছাই হবে ১২ মে।

মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ১৩ থেকে ১৫ মে পর্যন্ত আপিল দায়ের করা যাবে। ১৬ থেকে ১৮ মে আপিল নিষ্পত্তি হবে। ১৯ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২০ মে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রত্যক্ষ ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ৫ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বগুড়ার শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘এসো গড়ি নতুন দেশ’।...

স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি গ্রামে ঘরে ঢুকে স্বামীর হাত-পা ও মুখ বেঁধে এক গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর ভুক্তভোগীকে উদ্ধার...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

তিস্তায় আরেকটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। শুষ্ক মৌসুমে তিস্তা নদীর পানির প্রবাহ ধরে রাখতে ও সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই...

শেরপুরে ৫ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বগুড়ার শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে...

স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি গ্রামে ঘরে ঢুকে স্বামীর হাত-পা ও মুখ বেঁধে এক গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

তিস্তায় আরেকটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। শুষ্ক মৌসুমে তিস্তা নদীর পানির প্রবাহ ধরে রাখতে...

শেরপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে ২২ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ দেশ শাহীদ (২৪) নামের এক যুবককে...

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন

অনিয়ম, দুর্নীতি, গ্রাহক হয়রানি ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ...

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫৩) নামে...