দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে চা’য়ের দোকানে ঢুকল তেলবাহী লরি, নিহত ২

বিশেষ সংবাদ

দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি তেলবাহী লরি রাস্তার পাশের চায়ের দোকান ঢুকে পড়লে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। শনিবার (১১ মে) ভোর ৫টার দিকে সদর উপজেলার শশরা ইউনিয়নে কাউগা মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, কাউগা বাজারের নাইটগার্ড মো: আজহার আলী ও মো: রানা নামে এক যুবক। নিহত আজহার আলী সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা ও রানা সদর উপজেলার কাউগা হাটখোলা গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জনা গেছে, ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী দ্রুত গতির একটি তেলবাহী লরি কাউগামোড়ে পৌঁছালে রাস্তার পাশে মো: সোবহানের চায়ের দোকানে উঠিয়ে দেয়। এ সময় কাউগা বাজারের নাইটগার্ড মো: আজহার আলী ও মো: রানা নামে এক যুবক চায়ের দোকানে চা খাচ্ছিল। এ সময় লরিটি এসে তাদের সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। এ ঘটনায় দোষীদের বিচারসহ শাস্তি দাবি করেছেন নিহতের পরেবার ও এলাকাবাসী। পুলিশ ওই ঘাতক তেলবাহী লরিসহ চালক মো: রাজু খন্দকার ও হেলপার মো: সোহাগকে আটক করেছে।

দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফরিদ হোসেন জানান, দুর্ঘটনার সময় তেলবাহী লরির চালক ঘুমন্ত অবস্থায় ছিলো। এ মামলার প্রক্রিয়া চলছে। তদন্তের পরেই আইনিগত ব্যবস্থা গ্রহণ কার হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...