বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের ২য় বাইপাস সড়কের সাবগ্রাম এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো: মাহিনুর রহমান (১৩) ও মো: সিতাব মিয়া (১৪)।
বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো: মাসুদ পারভেজ জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে দুইজন মোটরসাইকেল আরোহী গাবতলী উপজেলা থেকে বগুড়া শহরের দিকে আসছিলো। এসময় সাবগ্রামের বড়িয়া এলাকায় বিপরীতমুখী থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মো: মাহিনুর রহমান ও সিতাব মিয়া ট্রাকের চাপায় মারা যায়। এসময় তাদের মোটরসাইলেকটি দুমড়ে-মুচড়ে যায়।

বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ এ বিষয়ে, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহত দুইজনের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পর ময়নাতদন্ত শেষে পরিবারের কছে হস্তান্তর করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

