বগুড়ায় ব্রাজিল হত্যা মামলায় ইউপি সদস্য আকতারুল আটক

বিশেষ সংবাদ

বগুড়ায় ব্রাজিল হত্যা মামলায় ইউপি সদস্য মো: আকতারুল ইসলামকে (৪৯) আটক করেছে র‍্যাব -১২। বুধবার (১২ জুন) সন্ধ্যার তাকে শহরের উপশহর এলাকা থেকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত আকতারুল ইসলাম কাহালু উপজেলার সামন্তাহার (পোড়াপাড়া) গ্রামের মৃত মোবা পাগলার ছেলে।

বগুড়ার র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার (এসপি) মীর মনির হোসেন জানান, শনিবার (৮ জুন) রাতে কাহালু উপজেলার পোড়াপাড়া গ্রামে যুবদল নেতা ও ২৮ মামলার আসামি ব্রাজিলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্রাজিল বগুড়া শহরের চারমাথা বন্দর শাখা যুবদলের সভাপতি ছিলেন।

তিনি শহরের দক্ষিণ গোদারপাড়া এলাকার মো: শাহজাহান আলীর ছেলে। সম্প্রতি ১টি মামলায় কারাভোগের পর জামিন বাইরে বেরিয়ে পরিবারসহ কাহালুর পোড়পাড়ায় বসবাস শুরু করেন।

বগুড়ায় ব্রাজিল হত্যার ঘটনায় গত ৯ জুন নিহতের মা বাদী হয়ে আঞ্জুয়ারা বিবি মুনছুর নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭/৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় হত্যার কারণ হিসেবে চাষের পুকুর দখল ও রাজনৈতিক বিরোধের কথা উল্লেখ করা হয়।

তিনি আরও জানান, মামলার প্রেক্ষিতে র‍্যাবের একটি দল আসামিদের আটকের ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ জুন) সন্ধ্যার দিকে উপশহর থেকে আকতারুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে, প্রায় ২বছর আগে ব্রাজিল তার ৫ বিঘার ১টি চাষের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছ।

পরে ক্ষমতা খাটিয়ে ব্রাজিল ওই পুকুর দখল করে নেয়। ওই রাতে ব্রাজিলের খালাতো ভাই মন্টু তার মেজ ছেলেকে ছুরিকাঘাতসহ বাড়িঘর লুট করে। এ ছাড়াও ইউপি সদস্যের দাবি, ব্রাজিল তাকে ৪ বার হত্যা চেষ্টা করেছিলেন। এই ক্ষোভে তিনি ব্রাজিলকে হত্যার পরিকল্পনা করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বড় ধরনের তদন্তের মুখে পড়েছে। গত...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল)...

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০...

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ...

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

টাঙ্গাইল শহরে জ্বালানি পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে...

বগুড়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...