বগুড়ায় মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত ৩টি গ্রেনেড উদ্ধার

বগুড়ায় মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত ৩টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। সোমবার (০৪ মার্চ) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার সংলগ্ন জিলাদারপাড়া এলাকার মো: মোস্তাাফিজুর রহমানের বাড়ি সংস্কার কাজে মাটি খোঁড়ার সময় গ্রেনেড ৩টি বেরিয়ে আসে। পরে গ্রেনেডগুলো উদ্ধার করে পানিতে ভিজিয়ে রেখেছেন পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে মোস্তাাফিজুর রহমানের বাড়ির সংস্কারের কাজ চলছে। বাড়ির পাশে মাটি খুঁড়তেই একসঙ্গে ৩টি গ্রেনেড সাদৃশ্য বস্তু চোখে পড়ে। তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে তারা এসে গ্রেনেডগুলো উদ্ধার করে পানিতে ভিজিয়ে রাখেন।
বগুড়ায় মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত ৩টি গ্রেনেড উদ্ধারের বিষয়ে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইহান ওলিউল্লাহ জানান, বগুড়া শহরের মালতিনগর থেকে ৩টি গ্রেনেড সাদৃশ্য অবিস্ফোরিত বস্তু পাওয়া গেছে। অনুমান করা হচ্ছে এগুলো অনেক পুরনো। ইতোমধ্যে ঢাকায় বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে, তারা এসে এগুলো নিষ্ক্রিয় করবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

