বগুড়ার শেরপুরে মুদি দোকানের তালা কেটে চুরি

বগুড়ার শেরপুরে একটি মুদি দোকানে গভীর রাতে তালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকার মহালক্ষী ষ্টোরে শনিবার (০২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এই চুরির ঘটনা ঘটে।
মুদি দোকোনের সিসিটিভি ফুটেজে দেখা যায় দোকানের তালা কেটে মুখে মাস্ক পরিহিত এক যুবক দোকানের ভিতরে প্রবেশ করে। এরপর খুব অল্প সময়ের মধ্যে একটি ব্যাগে সিগারেটের কার্টুন ভর্তি করে নিয়ে বের হয়ে চলে যায়।
যাওয়ার সময় ফ্রিজ থেকে একটি জুস বের করে স্বাভাবিক ভাবে বের হয়ে যেতে দেখা যায় তাকে। ফুটেজে দেখা যায় একটি সিএনজি অটো রিক্সা যোগেই সংঘবদ্ধ চোরেরা ঘটনাস্থল ত্যাগ করে। পরেরদিন সকালে জানাজানি হলে শেরপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
দোকানের মালিক ভুক্তভোগী শুভ্র কুমার কুন্ডু জানান, দোকান থেকে ২০ কার্টুন সিগারেট নিয়ে গেছে যাতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে এবং এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বগুড়ার শেরপুরে মুদি দোকানে চুরির বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, চোর চক্রকে অতি দ্রুত ধরতে চেষ্টা অব্যহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

