বগুড়ায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা পলাশ গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ও চুপিনগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর প্যানেল চেয়ারম্যান মোল্লা আহমেদ তারিক আজাদ’কে (পলাশ) গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২২ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চুপিনগর দক্ষিণপাড়া এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তারিক আজাদ শাজাহানপুর উপজেলার চুপিনগর দক্ষিণপাড়ার বাসিন্দা। তিনি মৃত তোজাম্মেল হোসেন মোল্লার ছেলে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, ২০২৪ সালের ১ নভেম্বর দায়ের হওয়া একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তারিক আজাদ।
তিনি আরও জানান, মামলায় তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মারধর, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ আনা হয় । সোমবার গ্রেফতারকৃত আসামিকে আদালতে গ্রেরণ করা হবে
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

