বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় তিন বন্ধু নিহত

বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ৮টার দিকে বগুড়া থেকে নওগাঁগামী আঞ্চলিক মহাসড়কে কাহালু উপজেলার দরগাহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, কাহালু উপজেলার দোগাছি ছয়ঘরিয়া গ্রামের মো: শরিফুল ইসলামের ছেলে মো: তরিকুল ইসলাম (২২) মো: নুনু প্রামাণিকের ছেলে রাকিব প্রামাণিক (১৭) একই গ্রামের মো: মিজান (১৮)। নিহতরা সকলেই পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ৩ বন্ধু মোটরসাইকেলে যোগে বাড়ি থেকে কাহালুর কাজীপাড়ার ১টি হোটেলে গরুর নেহারি খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থল বগুড়ার ভান্ডার এলাকায় এলে নওগাঁগামী ১টি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মো: তরিকুল ও মো: রাকিব মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় মো: মিজানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ৯টার দিকে তিনিও মারা যান।
বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় তিন বন্ধু নিহতের বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেলিম রেজা জানান, ২ বন্ধু ঘটনাস্থলে মারা গেছেন এবং মিজান শজিমেক হাসপাতালে মারা যান। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গাজীপুরে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

রানা প্লাজা থেকে বেঁচে ফিরে পদ্মায় বাসডুবিতে প্রাণ গেল নাসিমার

৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ল বাস, দুজনের মরদেহ উদ্ধার

ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

