বগুড়ার শিবগঞ্জে শাহিনুর হত্যা মামলায় বাবা-ছেলে আটক

বিশেষ সংবাদ

বগুড়ার শিবগঞ্জে শাহিনুর হত্যা মামলার প্রধান ২ আসামি বাবা ও ছেলেকে আটক করেছে র‌্যাব-১২। রবিবার (১৪ এপ্রিল) রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এবং আড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ঘাগুর দুয়ার এলাকার মো: শহিদুল ইসলাম এবং তার ছেলে মেহেদী হাসান।

জানা গেছে, গত (২৭ মার্চ) শিবগঞ্জ উপজেলার ঘাগুরদুয়ার গ্রামের শাহানারা থানায় নিহতের স্ত্রী অভিযোগ করেন তাদের বসতবাড়ীতে গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে আটককতৃদের সঙ্গে কথা কাটাকাটি হয়। ওই দিন বিকাল ৪টার দিকে তার স্বামী শাহিনুর নিজ এলাকার একটি মুদি দোকানের সামনে পৌছালে পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা লোহার রড ও গাছের ডালপালা দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে।

গত (২৯ মার্চ) রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় (৩০ মার্চ) সকালে নিহতের স্ত্রী শাহানারা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে পুলিশের পাশাপাশি র‌্যাবও আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। ওই অভিযানের অংশ হিসেবে রবিবার (১৪ এপ্রিল) রাতে মামলার প্রধান ২ আসামিকে আটক করা করা হয়।

বগুড়ার শিবগঞ্জে শাহিনুর হত্যা মামলায় বাবা-ছেলে আটকের বিষয়ে, র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রধান ২ আসামিকে আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র দাস। তিনি বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার...

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন,...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়।দলীয়...

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র দাস।...

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয়...