বগুড়ার শেরপুরে অবৈধ মাটি খননে মামলা

বগুড়ার শেরপুরের মির্জাপুর ইউনিয়নের মাকোরখোলা গ্রামে অবৈধভাবে মাটি কাটার ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কভেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রাত ১১ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শেরপুর থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে প্রায় ২৫ ফুট গভীর খননকৃত অংশ দেখা যায়। তবে অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, রাজবাড়ি গ্রামের মো. হাফিজার রহমান (৪৬) এই অবৈধ মাটি খননের কাজ পরিচালনা করছিলেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম বলেন, “অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

