বগুড়ার শেরপুরে ইয়াবাসহ স্কুলদপ্তরি আটক

বগুড়ার শেরপুরে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ মো: ইয়াছিন আলী (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (১৮ ফেব্রুয়ারি) তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার কুসুম্বি ইউনিয়নের কেল্লাপোষী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ইয়াছিন আলী শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের উত্তর আমইনের পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের আমইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরির চাকরি করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। শনিবার রাত পৌনে ১১টার দিকে কেল্লাপোষী বাজার এলাকায় একটি হোটেলের সামনে ইয়াছিন আলী নামের এক ব্যক্তিকে ২০টি ইয়াবা ট্যাবলেট ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ স্কুলদপ্তরিকে আটক এর বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, শনিবার রাতে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাকে আটক দেখানো হয়। আজ সকালে স্কুলদপ্তর ইয়াছিন আলীকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

