বগুড়ার শেরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উপজেলার সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত আমেনা বেগম (৩০) আওলাকান্দি গ্রামের ওসমান গনির স্ত্রী। তারদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান আছে।
নিহত আমেনার বড় ভাই মজিবর রহমান (৩৫) জানান, দুপুর ২টার দিকে আমার বোনের প্রতিবেশির কাছে মৃত্যুর কথা জানতে পারি। প্রথমে আমার বাবা ঘটনাস্থলে গেলে ভগ্নিপতির আত্মীয়রা তাকে বাড়িতে ঢুকতে দেয়নি। এরপরেই আমি গিয়ে বাড়ি তালাবদ্ধ অবস্থায় দেখতে পাই। বাড়ির ফটক ভেঙে ভিতরে প্রবেশ করেছি। আমি তাকে তার ঘরের ভিতরে ওরনা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
এ বিষয়ে কথা বলার জন্য ওমর ফারুক বা তার পরিবারের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, স্থানীয় গ্রাম পুলিশের কাছে সংবাদ পেয়ে বেলা সাড়ে ৪টার দিকে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল করার সময় নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এখন পর্যন্ত তার স্বামীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “বুধবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্ররণ করা হবে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

