বগুড়ার শেরপুরে ভিন্ন জাতিগোষ্ঠীর সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃ-গোষ্ঠী সেল আয়োজিত পার্বত্য অঞ্চল এবং উত্তরাঞ্চলের ১৭ টি জাতিগোষ্ঠীর অংশগ্রহনে সম্প্রীতি উৎসব -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জুন) সন্ধা ৬টায় বগুড়ার শেরপুর সরকারি ডায়মন্ড জুবলি(ডি.জে) মডেল হাই স্কুল খেলার মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, ওরাওঁ, মাহালী, পাংখোয়া, তঞ্চঙ্গা, তুরি, মুসহর, মালো, ভূমিজ, মাহাতো, মালপাহাড়িয়া, কোল, মুন্ডা ও বাংগালীসহ ১৭ টি ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীবৃন্দ অংশ নেয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপ-পরিচালক এস এম শামীম আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব সাহরিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, বগুড়া জেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি সন্তোষ কুমার সিং বাবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া জেলা কালচারাল অফিসার মো: মাহমুদুল হাসান।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় অংশগ্রহণ করেন শেরপুরের ভবের হাট, স্বরমালিকা, উত্তরণ, নৃত্যাঞ্জলি আর্ট একাডেমি, হারমোনিকা সহ বেশ কিছু সাংস্কৃতিক সংগঠন। এ সময় স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন গান ও নৃত্য পরিবেশন করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

