বগুড়ার সারিয়াকান্দিতে ভটভটির ধাক্কায় কৃষক নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে ভটভটির ধাক্কায় মো: জাবেদ আলী প্রামাণিক (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সকাল ৮ টার দিকে উপজেলার টিপুর মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জাবেদ আলী ওই উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চর রামনগর এলাকার মৃত মো: আবদুস ছাত্তার প্রামাণিকের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
বগুড়ার সারিয়াকান্দিতে ভটভটির ধাক্কায় কৃষক নিহতের বিষয়ে সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন দাস জানান, জাবেদ আজ সকালে বাইসাইকেল নিয়ে কৃষিকাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে মধ্যে উপজেলার টিপুর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরও জানান দুর্ঘটনার পরপরই ভটভটি চালক পালিয়ে যায়। নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

