বনানীতে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন নারী পোশাকশ্রমিক। সোমবার (১০ মার্চ) সকাল ৬টার দিকে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
প্রতিবাদে দুই গার্মেন্টস কারখানার শ্রমিকেরা ওই এলাকার সড়ক অবরোধ করে রেখেছেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এসময় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার বনানী, মহাখালী ও গুলশানে যান চলাচল প্রায় বন্ধ ছিল। মহাখালী ও বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও এ সময় তীব্র যানজট সৃষ্টি হয়। এরপর ধীরে ধীরে সকাল সাড়ে ১০টার দিকে এক্সপ্রেসওয়েতে যানজট কমে আসে।

নিহত গার্মেন্টস কর্মীর নাম মিনারা আক্তার। আহত গার্মেন্টস কর্মীর নাম সুমাইয়া আক্তার। তাবে গুরুতর অবস্থ্যায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কোন গাড়ি কীভাবে তাদের চাপা দিয়েছে, তা এখনও জানা যায়নি।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরকার জানান, বনানীতে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় একজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনার পর থেকেই শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, অবৈধ অ্যালকোহল জব্দ

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

