বগুড়ার ধুনট

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে বাড়িতে এনে প্রেমিক উধাও

বিশেষ সংবাদ

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে বাড়িতে ডেকে এনে প্রেমিক লাপাত্তা রয়েছেন। প্রায় ৮ মাস ধরে নুপুর বালার (২২) সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন সুফদেব কুমার (২৩) নামের এক বেকার যুবক।

এরই মধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকা নুপুর বালাকে নিজের বাড়িতে ডেকে আনেন প্রেমিক সুফদেব । কিন্তু পরিবারের চাপের কারণে প্রেমিকাকে বাড়িতে রেখেই পালিয়ে যান সুফদেব। তবে নুপুর বালা প্রেমিকের বাড়ি ছেড়ে যাননি। বিয়ের দাবিতে ৭দিন হলো সেখানেই অবস্থান করছেন নুপুর।

- Advertisement -

বগুড়ার ধুনট উপজেলার পেচিঁগ্রামে এ ঘটনা ঘটেছে। সুবদেব কুমার ওই গ্রামের নারায়ণ মন্ডলের ছেলে। আর নুপুর বালার বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়। গত ৬ জুন (বৃহস্পতিবার) থেকে নুপুর বালা প্রেমিক সুদেবের বাড়িতে অবস্থান করছেন। বৃহস্পতিবার (১৩ জুন) এ ঘটনার বিষয়ে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার বিধান চন্দ্রের সঙ্গে প্রায় সাড়ে ৩ বছর আগে নুপুর বালার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ১ ছেলে সন্তানের জন্ম হয়। ১ বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী বিধান চন্দ্রের মৃত্যু হয়। নুপুর বালা তার শিশু সন্তান নিয়ে স্বামীর বাড়িতেই সববাস করেন।

- Advertisement -

এ অবস্থায় প্রতিবেশী সুফদেব কুমারের সঙ্গে নুপুর বালার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর একপর্যায়ে গত ৬ জুন (বৃহস্পতিবার) নুপুর বালা প্রেমিক সুফদেবের বাড়িতে আসেন। এ সময় প্রেমিকা নুপুর বালাকে বাড়িতে রেখে প্রেমিক সুফদেব কৌশলে বাড়ি ছেড়ে চলে যান। এরপর থেকে প্রেমিকা নুপুর বালা স্ত্রীর স্বীকৃতির দাবিতে ওই বাড়িতেই অবস্থান করছেন।

নুপুর বালা জানিয়েছেন, সুফদেব প্রথমে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলো। এরপর সম্পর্ক গভীর প্রেমে গড়ালে বিভিন্ন জায়গায় নিয়ে আমার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। সুফদেবের কথামতো আমি তার বাড়িতে এসেছি।

- Advertisement -

যেহেতু সুফদেব আমাকে বিয়ে করবে বলে আসতে বলেছে, সেহেতু বিয়ে না করে আমি তার বাড়ি থেকে যাবো না। প্রয়োজনে এখানেই মারা যাবো। কিন্তু আমি সুফদেবের স্ত্রীর স্বীকৃতি চাই। তবে সুফদেব পলাতক থাকায় এ ব্যাপারে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। তবে কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ কার হবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে বাগড়া কলোনি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন)...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও...

শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে একটি পোল্ট্রি খামার সরঞ্জাম তৈরির কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কারখানার তালা...

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে...

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটের বাজেট’...