বৈষম্যবিরোধী মিছিলে হামলা, সাবেক ছাত্রলীগ কর্মী মেহেদী আটক

বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী মিছিলে হামলার অভিযোগে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে পৌর এলাকার খন্দকারপাড়া ডক্টরস ক্লিনিকের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. মেহেদী হাসান (৩২), তিনি শেরপুর পৌর ছাত্রলীগ (নিষিদ্ধ ঘোষিত) এর সাবেক সক্রিয় সদস্য। তার বাড়ি খন্দকারপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল ঢাকা-বগুড়া মহাসড়ক অতিক্রম করার সময় শেরপুরের ধুনটমোড় এলাকায় হামলার শিকার হয়। এতে রিফাত সরকারসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় আহত রিফাত সরকার (২২) পরে ২ নভেম্বর শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “প্রাথমিক তদন্তে মেহেদী হাসান হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

