লালমনিরহাটের আদিতমারীতে

ভিডিও কলে বিয়ে, দশ মাস পর ‘চিরকুট লিখে’ প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

বিশেষ সংবাদ

লালমনিরহাটের আদিতমারীতে ভিডিও কলে বিয়ে হওয়া সৌদি প্রবাসীর স্ত্রী আখি মনি ‘সুইসাইড নোট’ লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (০৬ জুলাই) সকালে আদিতমারীত উপজেলার আদিতমারী পশ্চিমপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আখি মনি লালমনিরহাটের তালুক উপজেলার খুঁটামারা বত্রিশ হাজারী গ্রামের মো: আইনুল হকের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সৌদি প্রবাসী মো: শাকিল মিয়ার সঙ্গে ১০ মাস আগে ভিডিও কলের মাধ্যমে আখি মনির বিয়ে হয়। এরপর থেকেই আখি বাবার বাড়িতে থেকে ফজলুল করিম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

প্রতিদিনের মতো শুক্রবার (০৫ জুলাই) রাতে পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া শেষে নিজ কক্ষে ঘুমিয়ে যান আখি মনি। পর দিন শনিবার সকালে তার শ্বশুর নূর মোহাম্মদ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, আখির শয়ন কক্ষে একটি খণ্ড-খণ্ড চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা রয়েছে, ‘আব্বু-আম্মু তোমরা আমাকে ক্ষমা করে দিও। তোমরা আমাকে আগামীকাল (শনিবার) সকাল ১১টায় নিয়ে যাবা। আমার জীবনে কিছু নেই, তোমরা আমাকে ক্ষমা করো।

এ বিষয়ে আখির বাবা আইনুল হক অভিযোগ করে বলেন, আমার মেয়ে গতকাল রাতে ফোন দিয়ে শ্বশুর-শাশুড়ির নির্যাতনের কথা বলেছে। রাতেই তাকে নিয়ে আসতে বলেছিল। আমি বলছিলাম সকালে নিতে যাব। সকালে নিতে যাওয়া তার আগেই আমার মেয়ে আখিকে তাকে মেরে ফেলেছে।

আমি এই নির্যাতনকারী ও হত্যাকারীর বিচার চাই। তবে এ বিষয়ে আখি মনির শ্বশুর-শাশুড়ির লোকজনদের কাছে বক্তব্য নিতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আখির বাবা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আশা করছি তদন্ত শেষ হলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে পরিত্যক্ত কুয়া থেকে ১৫ দিন পর শিয়ালের বাচ্চা উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় একটি পরিত্যক্ত গভীর কুয়ায় দীর্ঘ ১৫ দিন ধরে আটকে থাকা দুটি শিয়ালের বাচ্চাকে জীবিত উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পরিবেশ প্রতিরক্ষা সংস্থা।রবিবার...

‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’: ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে নিজের পরিচয় নিয়ে আপত্তি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। মামলার নথিতে তাকে ‘বরখাস্ত’...

আগামীকাল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন সিটি করপোরেশন

আগামীকাল নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনসহ একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।রোববার (১৯ এপ্রিল) প্রকাশিত প্রধানমন্ত্রীর সফরসূচিতে এ...

শেরপুরে পরিত্যক্ত কুয়া থেকে ১৫ দিন পর শিয়ালের বাচ্চা উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় একটি পরিত্যক্ত গভীর কুয়ায় দীর্ঘ ১৫ দিন ধরে আটকে থাকা দুটি শিয়ালের বাচ্চাকে জীবিত উদ্ধার...

‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’: ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে নিজের পরিচয় নিয়ে আপত্তি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.)...

আগামীকাল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন সিটি করপোরেশন

আগামীকাল নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনসহ একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।রোববার...

অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ ইসলাম

রাজনৈতিক অতীত নয়, বর্তমান আদর্শ ও গ্রহণযোগ্যতাকেই গুরুত্ব দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।...

টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

টাঙ্গাইলের ভূঞাপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে...

ডিজেল সংকটে স্থবির পণ্য পরিবহন, শেরপুরে মহাসড়কে শত শত ট্রাকের জট

বগুড়ার শেরপুর উপজেলায় ফিলিং স্টেশনগুলোতে তীব্র ডিজেল সংকট দেখা...