ময়মনসিংহে কোলের শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন নারী

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনাটি ঘটেছে। তবে তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়া ১টি ভিডিও দেখা গেছে, কালো বোরকা পড়া একজন নারী রেললাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছেন। ট্রেন কাছাকাছি আসতেই ওই নারী শিশুকে কোলে নিয়ে রেললাইনের ওপর শুয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই নারী ও শিশু মারা যায়।
ময়মনসিংহে কোলের শিশু ও নারীর মৃত্যুর বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহাঙ্গীর আলম জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ১টি লোকাল ট্রেন সানকিপাড়া এলাকায় পৌঁছাতেই এক নারী ও ছেলে শিশু (২) ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ২টি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের কেউ আসেনি। নিহতরা মা-ছেলে কিনা এখনো বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। তাদের নাম ও ঠিকানা এখনও জানা যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

