বগুড়ার শেরপুরে

মাঘী পূর্ণিমা উৎসব: ভক্তদের ঢল, মেলায় কেনাকাটার ধুম

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা ভবানী মন্দিরে মাঘী পূর্ণিমা উপলক্ষে হাজারো ভক্তের ঢল নেমেছে। সকাল থেকেই শাঁখারি পুকুরে পূণ্যস্নান ও পূজা-অর্চনার মাধ্যমে শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা।

উৎসবকে কেন্দ্র করে মন্দির চত্বর ও আশপাশের এলাকায় বসেছে জমজমাট মেলা, যেখানে দই-মিষ্টি, চিড়া-মুড়কি, ঝুড়িসহ নানা সামগ্রী বিক্রি হচ্ছে দারুণভাবে।

ছবি : সংগৃহীত।

এখানে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভক্তরা শাঁখারি পুকুরে স্নান করে মা ভবানীর মন্দিরে পূজায় অংশ নেন।

মন্দির পরিচালনা কমিটির সদস্য অমৃত লাল সাহা জানান, “মোগল আমল থেকে চলে আসা এই উৎসবে প্রতিবছর লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে, এবারও ব্যতিক্রম নয়”।

এছাড়াও মন্দির সংলগ্ন ভবানীপুর হাইস্কুল মাঠ ও আশপাশের এলাকায় শত শত দোকান বসেছে। দই-মিষ্টির দোকানে ছিল ব্যাপক ভিড়। ব্যবসায়ীরা জানান, “মাত্র একদিনের এই মেলায় প্রায় ২৫০ মন দই ও ২০০ মন মিষ্টি বিক্রি হয়”।

সিরাজগঞ্জের ঝুড়ি ব্যবসায়ীরা জানান, “১৫০ থেকে ১৭৫ মন ঝুড়ি বিক্রির প্রত্যাশা করছেন তারা”। এছাড়া শিশুদের খেলনা, গৃহস্থালি সামগ্রী, মসলা, কালাই ও ছাতুর দোকানও বেশ জমজমাট।

এই উৎসবে শুধু সনাতন ধর্মাবলম্বীরাই নয়, স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষও আনন্দে মেতে ওঠেন। অনেকে স্বজনদের সঙ্গে নাইওরেও আসেন। ভবানীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজির উদ্দিন জানান, “পার্শ্ববর্তী ১২০টি গ্রামে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে”।

এদিকে উৎসব নির্বিঘ্ন করতে “শেরপুর থানা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, যা দিবাগত রাত পর্যন্ত বহাল থাকবে বলে নিশ্চিত করেছেন থানার ওসি শফিকুল ইসলাম”।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র দাস। তিনি বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার...

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন,...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়।দলীয়...

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র দাস।...

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয়...