মাদারীপুরে চিকিৎসা দিতে দেরি হওয়ায় ডাক্তারসহ ৪ জনের ওপর হামলা

মাদারীপুরে চিকিৎসা দিতে দেরি হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকসহ ৪ জনের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ মে) রাত ৯টার দিকে মাদারীপুরের ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার হাজিরহাওলা গ্রামের মো: আতিকুর রহমান জমাদ্দারের ছেলে মো: হৃদয় জমাদ্দার (২৩) এবং ঝাউদি এলাকার মজিবর শেখের ছেলে মো: রিফাত ইসলাম (২৪)।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বরে আক্রান্ত হয়ে সাইফুল জমাদ্দার হাসপাতালে আসেন। এ সময় অন্য কাজ থাকার কারণে ব্যবস্থাপত্রে নাম লিখতে দেরি করেন ওয়ার্ড বয় মো: সামচুর রহমান (৫৫)।
এতে ক্ষিপ্ত হয়ে সাইফুলের সাথে থাকা তার ভাই মো: হৃদয় জরুরি বিভাগের ডাক্তার মো: সালমান চৌধুরীর ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে ওয়ার্ড বয় সামচুর রহমান, ট্রলি বয় মো: হালান বেপারী (২৮) ও আকাশ সরদার (২০) এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে আহত করে অভিযুক্ত হৃদয় ও তার লোকজন।
মাদারীপুরে চিকিৎসা দিতে দেরি হওয়ায় চিকিৎসকসহ ৪ জনের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, হাসপাতালে স্টাফদের ওপর হামলার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

