মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ড ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুন মানিকগঞ্জ সদর উপজেলার তরাঘাট মিল্কভিটা এলাকার মো: আব্দুল মতিন মোল্লার ছেলে। তিনি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ড ও নাশকতার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ হোসেন বাদী হয়েছে গত ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৯১ জনের নাম উল্লেখসহ ১৫০ জনকে অজ্ঞাতনামায় আসামি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমান উল্লাহ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

