মানিকগঞ্জে ট্রাক- সিএনজি সংঘর্ষে তিনজন নিহত, আহত ৪

মানিকগঞ্জে ট্রাক- সিএনজি সংঘর্ষে তিনজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। মানিকগঞ্জে ট্রাকচাপায় তিন জন সিএনজি যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় আরও চারজন আহত হন।
স্থানীয়রা জানান, একটি দ্রুতগতিময় ড্রাম ট্রাক সিএনজিকে চাপা দিলে যাত্রীরা গুরতর আহত হন। ঘটস্থল থেকে তাদের উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- সিএনজি চালক মো: শাহীন মোল্লা (৪২)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডী গ্রামের মো: ইমান মোল্লার ছেলে। নিহত আরও দুইজন হলেন- মো: জসিম তালুকদার, (৪৫) ও তার নাতনী ইয়াসিন তালুকদার (৫)।
মানিকগঞ্জে ট্রাক- সিএনজি সংঘর্ষে তিনজন নিহত, আহত ৪ এ বিষয়ে, মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিল হোসেন বলেন, আহতরা সবাই ২৫০ শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে হামজা (৩) ও ফৌজিয়া (৩০) এর অবস্থা আশংকাজনক। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য এই হাসপালটির মর্গে রাখা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

