মানিকগঞ্জের সাটুরিয়ায় সড়কের পাশ থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়ায় শারমিন আক্তার (৩০) নামের এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ওই নারীর ১ম স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের ধোতরা গ্রামের কৃষি ইনস্টিটিউটের পশ্চিম পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আজ দুপুর ১২টার দিকে কে বা কারা শারমিন আক্তারকে হত্যা করে তার লাশ রাস্তার পাশে ফেলে গেছে, তা এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। নিহত শারমিন আক্তার ধানকোড়া ইউনিয়নের বরুন্ডি গ্রামে মো: মান্নানের মেয়ে।
নিহতের ১ম স্বামী মো: মনোয়ার জানান, আজ বিকেলে শারমিনের সঙ্গে আমার পুনরায় বিয়ে হওয়ার কথা ছিল। আর দুপুরেই শারমিনের জবাই করা লাশ রাস্তার পাশে স্থানীয় লোকজন দেখতে পায়। পরে আমরা গিয়ে শারমিনের লাশ শনাক্ত করি। আমি শারমিনের হত্যার বিচার চাই এবং দ্রুত আসামিকে গ্রেফতারের দাবী জানাচ্ছি।

মানিকগঞ্জের সাটুরিয়ায় সড়কের পাশ থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধারের বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্যা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আসামিকে আটক করে আইনের আওতায় আনা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

