মিরপুরে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দেয় পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে মিরপুরের ১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, আজ সকালে মিরপুরের ১৪ নম্বরের কচুক্ষেত রোডে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামে ডাইনা গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় আন্দোলনকারী শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট-পাটেল নিক্ষেপ করে। এরপর তারা সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এসময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিরপুরে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন বিষয়টি নিশ্চিত করে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আজ সকাল থেকে আমরা রাস্তায় ছিলাম। পোশাক শ্রমিকরা কচুক্ষেত এলকায় আন্দোলন করছিল হঠাৎ করে আন্দোলনরতরা পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা আমাদের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বন্যার্তদের পাশে সেনা-নৌবাহিনী, পৌঁছে দিচ্ছে ত্রাণ ও চিকিৎসা সহায়তা

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

