যশোরে ট্রেন ও ট্রাক সংঘর্ষে ২ জন নিহত

যশোরে ট্রেন ও ট্রাক সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। যশোরের চৌগাছা সড়কের চুড়ামনকাটি এলাকায় লেভেল ক্রসিংয়ের সময় ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন।
রবিবার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার সময় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত চালক মো: পারভেজের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর গ্রামে। তার সহকারী মো: নাজমুলের বাড়ি মহেশপুরের আজমপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ ভোরে মহেশপুর থেকে ১টি মালবাহী ট্রাক যশোরে দিকে আসছিল। রকেট মেইল ট্রেনটি চিলাহাটি থেকে যশোর হয়ে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় যশোরের চৌগাছা সড়কের চুড়ামনকাটি এলাকায় লেভেল ক্রসিংয়ের ব্যারিয়ার (প্রতিরোধক দণ্ড) উপরে তোলা ছিল। ট্রাকটি ক্রসিংয়ের ওপর ওঠামাত্র ট্রেনটি এসে ধাক্কা দিলে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও তার সহকারী নিহত হন।

লেভেল ক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী এ দুর্ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন।
খবর পেয়ে তাৎক্ষণিক যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। ট্রাকটি পুলিশের জিম্মায় রয়েছে।
যশোরে ট্রেন ও ট্রাক সংঘর্ষের বিষয়টি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুর রাজ্জাক সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

