যশোরে নিখোঁজের ২ দিন পর রিকশা চালকের মরদেহ উদ্ধার

যশোরে নিখোঁজের ২ দিন পর রিকশা চালক মো: বাদশা মোল্লার (৬৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে যশোর থেকে মাগুরাগামী মহাসড়কের সার গোডাউনের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাদশা মোল্লা শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকার মৃত মো: মজিত মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১৮ ফেব্রুয়ারি) প্রতিদিনের মতো রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন বাদশা মোল্লা। এরপরে আর বাড়ি ফিরে আসেনি তিনি। একপর্যায়ে বাদশা মোল্লার স্বজনরা থানায় অভিযোগ করেন।
সোমবার গাজীর দরগাহ এলাকা থেকে তার রিকশাটি উদ্ধার করে পুলিশ। বাদশা মোল্লাকে আর পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে যশোর থেকে মাগুরাগামী মহাসড়কের সার গোডাউনের পাশে থেকে বাদশা মোল্লার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
যশোরে নিখোঁজের ২ দিন পর রিকশা চালকের মরদেহ উদ্ধারের বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত রিকশা চালক বাদশা মোল্লার মরদেহ উদ্ধার করেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত আছে পুলিশ তা খতিয়ে দেখছে। হত্যাকারীদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযানে রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

