যশোরে পরকীয়ার জেরে ইমামকে ডেকে নিয়ে কুপিয়ে জখম

যশোরে পরকীয়ার জেরে আব্দুল্লাহ আল মামুন নামের এক মসজিদের ইমামকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার (১২ মে) রাত সাড়ে ১০টার দিকে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার জামতলা মোড়ে এ ঘটনা ঘটে। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আব্দুল্লাহ আল মামুন যশোরের ঝিকরগাছা উপজেলার কৃতিপুর এলাকার স্থানীয় জামে মসজিদের ইমাম।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝিকরগাছােউপজেলার হঠাৎপাড়া এলাকার মো: রবিউল ইসলামের স্ত্রীর সঙ্গে ইমাম আব্দুল্লাহ আল মামুনের পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে রবিবার রাত ১০টার দিকে রবিউল ইসলাম আব্দুল্লাহ আল মামুনকে তার শ্বশুরবাড়ি বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে সঙ্গে নিয়ে বের হন।

পথে মধ্যে জামতলা মোড় নামক স্থানে পৌছাঁলে গাড়ি থেকে নেমে কাজের অজুহাত দেখিয়ে দূরে চলে যান তিনি। পরে ওই স্থানে তার দুই শ্যালক আগে থেকে ওঁৎ পেতে ছিল। রবিউল ঘটনাস্থল থেকে চলে যাওয়া মাত্র ইমাম মামুনের ওপর তারা দুজন ঝাঁপিয়ে পড়ে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এসময় ইমামের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে ঘাতকরা গুরুতর আহত অবস্থায় ইমামকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পরপরই রবিউল ইসলাম এই স্থানে ফিরে এলে পুলিশ তাকে আটক করে।
যশোরে পরকীয়ার জেরে ইমামকে ডেকে নিয়ে কুপিয়ে জখম এর ঘটনায় মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানান, স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে ইমাম আব্দুল্লাহ আল মামুনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় রবিউলকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এখনো কেউ মামলা করেনি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

