যশোরের বেনাপোলে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ আটক ২

যশোরের বেনাপোলে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারাবারিকে আটক করেছে র্যাব-৬। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে বেনাপোল সীমান্ত এলাকার পুটখালী গ্রাম অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা পুটখালী গ্রামের মো: আজিজুর রহমানের ছেল হাফিজুর রহমান ও বালুন্ডা গ্রামের মো: সিরাজুল গাজির ছেলে ইসরাফিল গাজি।
যশোরের বেনাপোলে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারাবারিকে আটকের বিষয়ে র্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর মো: সাবিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা এলাকার পুটখালী গ্রামে স্থানীয় মো: ওলিয়ার রহমানের মালিকানাধীন একটি গরু ফার্মে বিক্রির জন্য বিপুল পরিমাণ ফেনসিডিল মজুদ করেছে মাদক কারাবারিরা।
মঙ্গলবার রাতে র্যাব-৬ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ হাফিজুর রহমান ও ইসরাফিল গাজিকে আটক করেন। জব্দকৃত মাদক ও আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরর পর বুধবার (২৭ মার্চ) সকালে যশোর জেল হাজতে পাঠায় পুলিশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

