যশোরের শার্শা সীমান্ত ইছামতি নদী থেকে সোয়া ৫ কেজি সোনাসহ পাচারকারীর মরদেহ উদ্ধার

যশোরের শার্শা সীমান্ত ইছামতি নদী থেকে ৫ কেজি ২৭০ গ্রাম ওজনের ৪০টি সোনার বারসহ মশিউর রহমান (৫০) নামের একজনে মরদেহ উদ্ধার বিজিবি। বুধবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদী থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তার মরদেহ উদ্ধার করে।
নিহত মো: মশিউর রহমান শার্শা সীমান্তের পার্শ্ববর্তী এলাকার হরিশচন্দ্রপুরের মৃত মো: গোলাম রহমানের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার (১০ মার্চ) সন্ধ্যায় একটি ফোন পেয়ে মশিউর বাড়ি থেকে বের হয়। ওই রাতে সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও কোথাও তার সন্ধান পায়নি।
পরে তার পরিবারের সদস্যরা জানতে পারে, মশিউরকে স্বর্ণ ব্যবসায়ী মো: আব্দুর রহিম বক্সের ছেলে হাবিব ও জেহের আলীর ছেলে মো: জামাল হোসেন স্বর্ণের ১টি চালান দিয়ে ভারতে পাঠিয়েছে। পথি মধ্যে ইছামতি নদী পার হওয়ার সময় নদীতে পড়ে যায় মশিউর।
বুধবার (১৩ মার্চ) সকালে ১৭/৭ এস আর ৬০ পিলারের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তার মরদেহটি ভেসে উঠে। পরে বিজিবি সদস্যরা মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের শরীরে বেঁধে রাখা অবস্থায় ৫ কেজি ২৭০ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়।
এ বিষয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, নিহতের ময়নাতদন্তের জন্য শার্শা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

