রংপুর মহানগরীতে পুকুর থেকে ৩টি এলএমজি, ম্যাগজিন ও গুলি উদ্ধার

রংপুর মহানগরীতে একটি শুকনো পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি ফাঁকা এলএমজি, ৩টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) বিকালে নগরীর মেট্রোপলিটন হাজিরহাট এলাকা থেকে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এসব অস্ত্র মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে নগরীর হাজির হাট থানাধীন ২ নং ওয়ার্ডের অভিরাম এলাকার বাদল বাবুর শুকনো পুকুরে কয়েকজন শিশু খেলা করছিলো।
এ সময় শিশুরা পুকুরে খেলার ছলে কিছু মাটি খনন করে। মাটি খননের সময় এসব আগ্নেয়াস্ত্র দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দিলে পরিত্যক্ত অবস্থায় ৩টি এলএমজি, ৩টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেন।
রংপুর মহানগরীতে পুকুর থেকে পরিত্যক্ত অস্ত্র উদ্ধারের বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার এসআই মো: বাবুল ইসলাম জানান, অভিরাম এলাকার ওই শুকনো পুকুর থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলো ১৯৭১ সালের যুদ্ধের সময়কার হতে পারে। অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

কুষ্টিয়া ও নীলফামারীতে বিদ্যুৎ অফিসে নিরাপত্তা জোরদারের আবেদন

