রংপুরে মহেন্দ্র’র ধাক্কায় প্রাণ গেল রাবি শিক্ষার্থীর

রংপুরে মহেন্দ্র’র ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শুভ রায় নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে রংপুর-দিনাজপুর সড়কের দশলেয়শাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত শুভ রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। তিনি রংপুর সদর উপজেলার লালচাঁদপুর এলাকার দিলীপ চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাজার শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন শুভ। এ সময় দিনাজপুর-রংপুর মহাসড়কে দ্রুত গতিতে চলা এক মহেন্দ্র ট্রাক ওই ভ্যানকে পেছন থেকে এসে সজোড়ে ধাক্কা দেয়। এতে শুভ ভ্যনের পেছনে থাকায় সরাসরি তার গায়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রংপুরে মহেন্দ্র’র ধাক্কায় রাবি শিক্ষার্থীর মৃত্যুর বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম জানান, এ দুর্ঘটনাটির সম্পর্কে জেনেছি। মহেন্দ্র চালককে চিহ্নিত করে আটকের কাজ করছে পুলিশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

কুষ্টিয়া ও নীলফামারীতে বিদ্যুৎ অফিসে নিরাপত্তা জোরদারের আবেদন

