রমজানে বাজারে স্বস্তি: মুরগি, মাছ, ও সবজির দাম কমছে

রমজানের শুরুতে অনেক পণ্যের দাম বেড়ে গিয়েছিল, তবে বর্তমানে বাজারে স্বস্তি ফিরে এসেছে। বাজারে সরবরাহের তুলনায় চাহিদা কম থাকায় মুরগি, মাছ, শসা, লেবু ও বেগুনের দাম কমেছে।
শুক্রবার (১৪ মার্চ) রাজধানী ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সোনালি ও ব্রয়লার মুরগির দাম ২০-৩০ টাকা পর্যন্ত কমেছে।
বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকা কেজি, আর সোনালি মুরগি ২৬০-২৮০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া দেশি মুরগি ৬৫০-৬৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাংসের বাজারেও স্বস্তি ফিরেছে, গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮৫০ টাকা কেজি, খাসির মাংস ১,২৫০ টাকা এবং ছাগলের মাংস ১,১০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের দামেও কিছুটা কমেছে। বিক্রেতারা জানিয়েছেন, চাহিদা কম থাকার কারণে মাছের দাম ২০-৫০ টাকা কমেছে। রুই, কাতল, শিং, মাগুর, পাঙাশ, তেলাপিয়া সহ প্রায় সব মাছের দাম কমেছে।
তবে সবচেয়ে বেশি স্বস্তি দেখা যাচ্ছে শসা, লেবু ও বেগুনের বাজারে। রমজানের আগে দাম অনেক বেড়ে গেলেও এখন তা কমতে শুরু করেছে। গত সপ্তাহে প্রতি হালি লেবু ৮০-১২০ টাকায় বিক্রি হলেও বর্তমানে ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দামও কমেছে, এখন প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০-১২০ টাকায়, আর শসা ও ক্ষিরাই বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়।
এছাড়া অন্যান্য সবজির দামেও বেশ কিছু কমতি দেখা গেছে। পেঁপে ৩০ টাকা, গাজর ২৫-৩০ টাকা, টমেটো ৩০-৪০ টাকা, শিম ২৫ টাকা, ধনেপাতা ৩০-৪০ টাকা এবং আলু ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, অন্যান্য বছর রমজানে শাক-সবজি ও মাছ-মাংসের দাম চড়তে দেখা গেলেও এবার বাজারে বেশ স্বস্তি মিলছে। এক্ষেত্রে যদি এই পরিস্থিতি বজায় থাকে, তবে পুরো বছর ধরেই বাজারে স্বস্তি থাকবে বলে আশা করছেন তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

সৌদি আরবে শুক্রবার ঈদুল ফিতর, বাংলাদেশে সিদ্ধান্ত বৃহস্পতিবার

কিছু মোবাইল সাংবাদিক অপসাংবাদিকতা করছে: আতিকুর রহমান রুমন

ডেমরা পুলিশ লাইন্স থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

