অন্বেষণ ডেস্ক :

রাজধানীতে কেমিক্যালের খালি ড্রাম বিস্ফোরণে দগ্ধ ৪

বিশেষ সংবাদ

রাজধানীতে কেমিক্যালের খালি ড্রাম বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় ভবন নির্মাণের কাজ করার সময় কেমিক্যালের খালি ড্রাম বিস্ফোরণে ৪ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন মো: রফিকুল ইসলাম রবিন (১৯), মোজাফফর হক (২৬), মো: রফিকুল ইসলাম (৩৫) ও সরলাল দাস (৪৫)।

রাজধানীতে কেমিক্যালের খালি ড্রাম বিস্ফোরণের বিষয়ে দগ্ধরা জানান, তারা নূরানী কনস্ট্রাকশনের শ্রমিক। ওই কনস্ট্রাকশনের শ্রমিকরা তালতলা এলাকায় ভবন নির্মাণের কাজ করছিলেন। সবেমাত্র ভবনটির বেসমেন্টের কাজ শুরু হয়েছে।

তাদের কাজে পানির পাত্র হিসেবে কেমিক্যালের একটি খালি ড্রাম ব্যবহার করার জন্য আনেন। গ্রান্ডিং মেশিন দিয়ে কেমিক্যালের খালি ড্রামটির উপরের অংশ কেটে ফেলছিলেন। তখন ড্রামটির বিস্ফোরণ হয়। এতে পাশে থাকা চার জনের শরীরে আগুন লেগে যায়। অন্য সহকর্মীরা তাদের শরীরে আগুন নিভিয়ে সাথে সাথে হাসপাতালে নিয়ে যায়।

তাদের ধারণা, কেমিক্যালের খালি ড্রামটির ভিতরে গ্যাস জমে ছিল। সে কারণেই বিস্ফোরণ হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা বলেন, দগ্ধদের মধ্যে মো: রফিকুল ইসলামের ২টি পা এবং হাতসহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। বাকি তিনজন সামান্য দগ্ধ হয়েছে। তাদের সবাইকে অবজারভেশনে রাখা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বড় ধরনের তদন্তের মুখে পড়েছে। গত...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল)...

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০...

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ...

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

টাঙ্গাইল শহরে জ্বালানি পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে...

বগুড়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...