রাজধানীর খিলক্ষেতে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

রাজধানীর খিলক্ষেতে ট্রাকচাপায় মো: রায়হান সরকার নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টেবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুড়িল বিশ্বরোডের কুড়াতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান সরকার ২০১৬ সালে পুলিশে যোগ দিয়েছিলেন। প্রায় দেড় বছর ধরে তিনি রাজধানীর খিলক্ষেত থানায় কর্মরত ছিলেন।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আজিজ জানান, পুলিশ সদস্য রায়হান কুড়িল বিশ্বরোডের কুড়াতলী এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি ট্রাক তাঁকে চাপা দেয়। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখনাকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হলেও ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

