রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার প্রধান জামাত। সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিনের ইমামতিতে হাজারো মুসল্লি মিলিত হয়ে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন।
এ সময় রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। তিনি ঈদগাহে তার পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সর্বস্তরের মুসল্লিদের সাথে ঈদুল আজহার নামাজ আদায় করেন। এরপর ঈদগাহে উপস্থিত মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
রাষ্ট্রপতি ছাড়াও রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতারা এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়ে ঈদের নামাজ আদায় করেন।

বাইতুল মোকাররম মসজিদের প্রধান খতিব ঈদগাহের প্রধান জামাত শেষে মোনাজাত করেন। মোনাজাতে তিনি বর্তমান বাংলাদেশের সামগ্রিক সমস্যাগুলোর সমাধানের জন্য আল্লাহর কাছে দোয়া চান।
এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। পৃথীবীর সব যুদ্ধ বন্ধ হয়ে শান্তি ফিরে আসার জন্যেও দোয়া কমান করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঈদের আনন্দ নিয়ে বাড়ি ফেরা হলো না রবিউলের

ঈদের দিন শ্বশুরবাড়িতে গিয়ে হামলার শিকার আ.লীগ নেতা

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

জাতীয় ঈদগাহে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি: ডিএসসিসি

কিছু মোবাইল সাংবাদিক অপসাংবাদিকতা করছে: আতিকুর রহমান রুমন

ডেমরা পুলিশ লাইন্স থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা

