রাজধানীর বাড্ডায় ৬৫টি হাতবোমাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব

রাজধানীর বাড্ডায় ৬৫টি হাতবোমাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। বুধবার (২২ মে) রাতে বাড্ডার টেকপাড়া এলাকায় বোমা তৈরির একটি কারখানায় অভিযান চলিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর বাড্ডায় ৬৫টি হাতবোমাসহ ৩ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: ফিরোজ কবীর জনান, বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ বোমা ও হাতবোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে।
বর্তমানে ওই কারখানাটি ঘিরে রাখা হয়েছে। র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছলে অভিযান শুরু করা হয়। ওই কারখানা তল্লাশি চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
তিনি আরও জানান, আটককৃত ৩ জনের মধ্যে একজন এর আগেও বোমা তৈরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলো। সংশ্লিষ্টদের ধারণা, চলমান উপজেলা নির্বাচনে বড় ধরনের নাশকতার সৃষ্টির জন্য বোমাগুলো তৈরি করা হচ্ছিলো এ কারখানায়, এ বিষয়ে তদন্ত চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

